সাকিবদের কাছে মিরাজের দলের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামাইকা তালওয়াসে খেলছেন সাকিব আল হাসান, ত্রিনবাগো নাইট রাইডার্সে মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ সময় কাল সকালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মুখোমুখি হয়েছিল বাংলাদেশের দুই ক্রিকেটারের দল দুটি। প্রথম দুই ম্যাচের মতো মিরাজ সুযোগ পাননি এই ম্যাচেও। সাকিবের দলের কাছে ৪ উইকেটে হেরেছে তাঁর দল ত্রিনবাগো। দলের জয়ে অবশ্য সাকিবের তেমন অবদান নেই।

মাত্র ১ ওভার বোলিং করে ১২ রান দিয়ে উইকেটশূন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার। এরপর রান তাড়ায় ২২ বলে কোনো চার-ছক্কা ছাড়া ১৬ রান করেছেন সাকিব। পোর্ট অব স্পেনের এই ম্যাচে ১৯.৫ ওভারে স্বাগতিক ত্রিনবাগো অলআউট ১৪৭ রানে। ১৯.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা। ক্রিকইনফো।