সাকিবদের হতাশার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট লিগে করাচি কিংসের হয়ে আরেকটি বাজে দিন কাটালেন সাকিব আল হাসান। কাল শারজায় কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ব্যাট হাতে ১৯ বলে ১০ রান করেছেন। এরপর বোলিংয়ে ৩৪ রান খরচায় মাত্র ১ উইকেট নিয়েছেন। ভালো করেননি মুশফিকুর রহিমও (৫ বলে ৬)। করাচির ১২৬ রান ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে কোয়েটা।
দিনের অন্য ম্যাচে ২২ বলে ৩০ রান করে আউট হয়েছেন তামিম ইকবাল। তাঁর দল পেশোয়ার জালমিকে ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে লাহোর কালান্দার্স। ক্রিকইনফো।