সাকিবনামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটাকে কাল বাড়িয়ে নিলেন এক ধাপ (৬টি)। সর্বোচ্চ ফিফটির রেকর্ডও সাকিবের, তামিমের সঙ্গে যৌথভাবে ২৬।
কাল সাকিব-মুশফিকের ১৪৮ রান পঞ্চম উইকেটে বাংলাদেশের সেরা জুটি। আগের সেরা জুটিতেও ছিলেন সাকিব, ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে গড়েছিলেন ১১৯ রানের জুটি। পঞ্চম উইকেটে বাংলাদেশের সেরা জুটিতে পরের তিনটির দুটিতেও আছেন সাকিব!
সাকিব-মুশফিক জুটির এটি তৃতীয় শতরানের জুটি, বাংলাদেশের রেকর্ড। দুটি করে শতরানের জুটি আছে সাত জুটির, সেখানেও তিনটিতে আছেন সাকিব!
সাকিব-মুশফিক বাংলাদেশের সফলতম জুটি হিসেবে কাল এগিয়ে গেলেন আরও। এই দুজনের ১৫৩৯ রানের পেছনে আছে তামিম-আশরাফুল জুটির ১২৪৮ রান।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দেশের মাটিতে ২০০০ রান (২০৮৫) করলেন, ১৮৪১ রান নিয়ে দুইয়ে তামিম।