সাকিব–মাহমুদউল্লাহ খুলনায়, তামিম বরিশালে, মুশফিক ঢাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার তারকার দুজন খেলবেন এক দলে।
ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ শ্রেণিতে থাকা সাকিব আল হাসানকে নিয়েছে জেমকন খুলনা। একই শ্রেণিতে থাকা মাহমুদউল্লাহও খেলবেন একই দল খুলনায়। তামিম ইকবালকে নিয়েছে ফরচুন বরিশাল। আর মোস্তাফিজুর রহমানকে পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

মাহমুদউল্লাহ খেলবেন সাকিবের দলে।
ছবি: প্রথম আলো

মিনিস্টার গ্রুপ রাজশাহী ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার নেয়নি। খুলনা তাই নিয়েছে একই শ্রেণিতে থাকা সাকিব আর মাহমুদউল্লাহকে। ‘এ’ শ্রেণিতে থাকা পাঁচ তারকা ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

সাকিব খেলবেন খুলনায়।
ছবি: প্রথম আলো

দুপুর ১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা নিয়েছে মুশফিক, রুবেল হোসেন, তানজিদ হোসেন, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন ও আকবর আলীকে। সাকিব-মাহমুদউল্লাহসহ খুলনা নিয়েছে ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন, এনামুল হক, শামীম পাটওয়ারি, আরিফুল হককে। রাজশাহী দলে ভিড়িয়েছে সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন।

তামিম বরিশালের।
ছবি: প্রথম আলো

তামিম ইকবালসহ বরিশাল নিয়েছে আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী মিরাজ, আবু জায়েদ, তৌহিদ হৃদয়, তানভীর ইসলামকে। গাজী গ্রুপ চট্টগ্রাম নিয়েছে মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান এবং তাইজুল ইসলামকে।

প্রতিবেদন পর্যন্ত চলছিল ড্রাফট। প্রতিটি দল ড্রাফট থেকে গড়তে পারবে ১৬ জনের স্কোয়াড।

ঢাকার দলে মুশফিক।
ছবি: প্রথম আলো