প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা থাকায় ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেননি। খেলেননি ৬টি ম্যাচ। বছরের শুরুতেও নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান খেলতে পারেননি তিনটি ওয়ানডে। ৯টি ম্যাচ না খেলেও ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব নিয়েছেন ৫৯ উইকেট। সবচেয়ে কাছাকাছি থাকা আল আমিন হোসেনের উইকেট সংখ্যা ৩২। আল আমিন ম্যাচ খেলেছেন ২৪টি, সাকিব ২৬টি। ৬ ম্যাচে ২৯ উইকেট নিয়ে তাইজুল ইসলাম আছেন এরপরই। সাকিবের ৫৯ উইকেট এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি ৭৭ উইকেটও সাকিবের। ২০১০ সালে ৩৭ ম্যাচে ৭৭ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি। তিনেও সাকিবের নাম, ২০০৮ সালে ৫৫ উইকেট নিয়েছিলেন টেস্ট ও টি-টোয়েন্টির ১ নম্বর এই অলরাউন্ডার।