সাকিবের অন্য রকম 'ডাবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট। টেস্ট ইতিহাসের সবচেয়ে ঈর্ষণীয় কীর্তির সংক্ষিপ্ততম তালিকাতেও আছে তাঁর নাম। সাকিব আল হাসান সেই কবেই ঢুকেছেন ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল ক্লাবেও। বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার এবার পেয়ে গেলেন অন্য এক এক ডাবল, যার একটি অংশ গৌরব করার মতো নয়। ডাবল ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ১০০-এর ওপরে গড় নিয়ে সিরিজ শেষ করার। পাকিস্তানের বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে সাকিবের ১০১.৫০ গড়ে ২০৩ রান ও ১৬২.৫০ গড়ে ২ উইকেট। ব্যাটিং গড়ে সাকিবের এটাই সেরা টেস্ট সিরিজ, অন্যদিকে বোলিং গড়ে সবচেয়ে বাজে সিরিজ।
সাকিবের এই যে ডাবল, এটি টেস্ট ক্রিকেটই দেখেছে খুব কম। ১৩৮ বছরের ইতিহাসে মাত্র সাতবার এমনটা হয়েছে। সিরিজে কমপক্ষে দুই ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়দের ধরলে সংখ্যাটা কমে হয় চার।

সিরিজে ব্যাটিং-বোলিং দুটিতেই ১০০-র ওপরে গড়
সিরিজে ব্যাটিং-বোলিং দুটিতেই ১০০-র ওপরে গড়