সাকিবের আরেকটি বাজে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচের স্মৃতি যে ভুলতে বসেছে সবাই। করাচি কিংসের হয়ে আরেকটি ম্যাচ, আরেকটি হতাশামাখা পারফরম্যান্স সাকিব আল হাসানের। প্রথম ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে আর দেখা মেলেনি বিশ্বসেরা অলরাউন্ডারের। আর গতকাল তো ঠিকভাবে সুযোগই মিলল না তাঁর।
বোলিংয়ে ২ ওভারে মাত্র ১১ রান দেওয়ার পরও বাকি ওভারগুলো করার সুযোগ পাননি। ব্যাট হাতে এই ‘উপেক্ষা’র জবাব দেওয়ার সুযোগ মিলেছিল। ব্যাট করতে যখন নামছেন, দল তখন চরম বিপদে; ১৩২ তাড়া করতে নেমে ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে করাচি। কিন্তু তা আর পারলেন কই? ২২ বলে ২০ রান করে সাঈদ আজমলের বলে ক্যাচ দিয়ে ফিরলেন ড্রেসিংরুমে। করাচিও হারল ২ রানে। এই ম্যাচেও দলে জায়গা পাননি মুশফিকুর রহিম।
কাল ব্যাট হাতে ভালো করেননি তামিম ইকবালও। ১৯ বলে মাত্র ১৪ রান করে আউট হয়েছেন পেশোয়ার জালমির এই ওপেনার। ক্রিকইনফো।