সাকিবের কলকাতা না মোস্তাফিজের রাজস্থান—সমর্থনের পাল্লা কার ভারী?

সাকিব-মোস্তাফিজ; আইপিএলে আজ মুখোমুখি তাঁদের দলফাইল ছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সময় আজ রাত আটটায় আইপিএলে মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। দুই দলেরই জয়ের সুযোগ থাকলে সেটিই হয়তো লুফে নিতেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু সেটি তো আর হওয়ার নয়। দুই দল সর্বোচ্চ টাই করতে পারে, নতুবা একদলকে হারতে হবে, অন্য দল জিতবে।

এই বদ্বীপের ক্রিকেটপ্রেমী মনের সমর্থনের প্রশ্ন এক পাশে রাখলে সামনে চলে আসবে টুর্নামেন্টে দুই দলের সম্ভাবনার সমীকরণ। মোস্তাফিজের রাজস্থানের যে প্লে-অফে ওঠা হচ্ছে না, তা একরকম নিশ্চিত বলে দেওয়া যায়।

সাকিবের আজ একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় আছে
ফাইল ছবি: বিসিসিআই

সাকিবের কলকাতার সুযোগ এখনো আছে, তবে সে জন্য আজ রাজস্থানকে হারাতে হবে। তাহলেই কলকাতার প্লে-অফে ওঠা বলতে গেলে নিশ্চিত হয়ে যাবে। তবু আরও নিশ্চয়তা চাইলে কলকাতা সমর্থকেরা প্রার্থনায় বসে যেতে পারেন, যেন আগামীকাল নিজেদের ম্যাচে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ানস।

তা আইপিএলের প্লে-অফের হিসাব-নিকাশের বিচারেই হোক বা শুধুই মনের চাওয়া...বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সমর্থন আজ কোন দিকে বেশি থাকবে? পাঠক, আপনার কী মনে হয়?