সাকিবের কলকাতার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাফ ডু প্লেসি চেষ্টার কমতি রাখেননি। কিন্তু লাভ হতো না কিছুতেই। আসলে সাকিব আল হাসান তাঁকে যে বলটি করেছেন, সেই বল খেলা যায় না, এসব বলে আউট হওয়াই নিয়ম। মুস্তাফিজ-মুগ্ধতা কাটিয়ে ওঠার আগেই তাই কাল আইপিএলে সাকিবও উপহার দিলেন এক জাদুকরি মুহূর্ত।
সাকিবের এমন বোলিং চলল টানা তিন ওভার। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ডু প্লেসির উইকেট। এর মাঝে ২ ওভারই পাওয়ার প্লেতে। সাকিবই রাইজিং পুনে সুপার জায়ান্টসের টপ অর্ডারকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখলেন। তবু কেন গৌতম গম্ভীর তাঁকে দিয়ে চতুর্থ ওভার করালেন না, সেটাই প্রশ্ন।
ব্যাটিংয়ে অবশ্য ৯ বলে ৩ রান করেছেন সাকিব। তবে ব্যাট হাতে কিছু করতে না পারলেও ১৬০ তাড়া করে ২ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।
দিনের প্রথম খেলায় বিরাট কোহলির সেঞ্চুরিও জেতাতে পারেনি বেঙ্গালুরুকে। গুজরাট লায়ন্সের কাছে ৬ উইকেটে হেরেছে কোহলির দল। সনি-ইএসপিএন।