সাকিবের জন্য গম্ভীরের আফসোস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সিরিজের জন্য আইপিএল থেকে দেশে ফেরার আগে সাকিব আল হাসান ভারতে বলে এসেছেন, তাঁর অনুপস্থিতি অনুভূত হবে না কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। কিন্তু গৌতম গম্ভীর পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের কাছে বললেন, সাকিবের মতো অলরাউন্ডারের অভাবটা অপূরণীয়। সাকিব প্রসঙ্গে বলতে গিয়ে কেকেআর অধিনায়ক প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডারকে, ‘সাকিবের না থাকা বড় একটা ধাক্কা। দলের গুরুত্বপূর্ণ সদস্য সে। তিন বিভাগেই সে অবদান রাখে। তার বদলি খুঁজে পাওয়া কঠিন। বাঁহাতি স্পিনার এবং অলরাউন্ডার সাকিবের মতো মানসম্পন্ন খেলোয়াড় এই টুর্নামেন্টে খুব কমই আছে।’ উইজডেন ইন্ডিয়া।