সাকিবের দলে মোহাম্মদ আমিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে ছিলেন প্রতিপক্ষ। পিএসএলে সাকিব-আমির খেলবেন কাঁধ কাঁধ মিলিয়ে। ছবি: প্রথম আলো
বিপিএলে ছিলেন প্রতিপক্ষ। পিএসএলে সাকিব-আমির খেলবেন কাঁধ কাঁধ মিলিয়ে। ছবি: প্রথম আলো

পাকিস্তানের কয়েকজন বর্তমান ও সাবেক ক্রিকেটারের মন্তব্য অনিশ্চিত করে তুলেছিল তাঁর ভবিষ্যৎ। মোহাম্মদ হাফিজ তো তাঁর সঙ্গে একই ড্রেসিং রুম ভাগাভাগি করবেন না বলেও মন্তব্য করেছেন। তাই কিছুটা হলেও সংশয় ছিল, প্রায়শ্চিত্ত করে ফেরা এই পেসারকে পাকিস্তান সুপার লিগে কোনো দল নেবে কি না। শেষ পর্যন্ত গোল্ডেন ক্যাটাগরির খেলোয়াড়দের বাছাইয়ের শুরুর দিকেই আমিরকে দলে নিল করাচি কিংস।
এর আগে এই দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসানও। বিপিএলে দুজন ভিন্ন দুই দলে খেললেও পিএসএলে সতীর্থ হিসেবেই থাকছেন। করাচিতে আরও আছেন শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমদাদ ওয়াসিম, রবি বোপারা ও লেন্ডন সিমন্স।
গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের দাম ৫০ হাজার ডলার। এই ক্যাটাগরির খেলোয়াড় বাছাই চলছে এখন। ইতিমধ্যে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান দুই দলে ডাক পেয়েছেন। এই ক্যাটাগরিতে আরও আছেন বাংলাদেশের সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শাহরিয়ার নাফীস। সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও এনামুল হক।
সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি​। পাকিস্তানের ১৩৭ ও ১৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন খেলোয়াড়দের লটারিতে। বিপিএলের মতোই হবে লটারি। খেলোয়াড়দের প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং—​এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম তিনটি ক্যাটাগরি থেকে তিনজন করে খেলোয়াড় নিতে পারবে একেকটি দল। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরি থেকে দুজনকে নিতেই হবে। সিলভার ক্যাটাগরি থেকে নেওয়া যাবে পাঁচজন।

কে কোন দলে:

করাচি কিংস: সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমদাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডন সিমন্স, মোহাম্মদ আমির, বিলওয়াল ভাট্টি, জেমস ভিনস
পেশোয়ার জালমি: তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, জুনায়েদ খান, জিম অ্যালেনবাই
লাহোর কালান্দার্স: মুস্তাফিজুর রহমান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, কেভন কুপার, ক্যামেরন ডেলপোর্ট
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্র্যাড হাডিন, সার্জিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইক, জুলফিকার বাবর, উমর গুল, এলটন চিগুম্বুরা

আরও পড়ুন: