সাকিবের দুর্ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট। এবারের আইপিএলে বল হাতে সূচনাটা ভালোই করেছিলেন সাকিব আল হাসান। কাল ইডেন গার্ডেনসে ম্যাচের পঞ্চম ওভারটা করার পর বাংলাদেশের অলরাউন্ডার আবার আক্রমণে আসেন ১৬তম ওভারে। প্রথম বলেই কোরি অ্যান্ডারসন উঠালেন ক্যাচ, কিন্তু ডিপ মিড উইকেটে সহজ ক্যাচটা নিতে পারলেন না আন্দ্রে রাসেল। ইনিংসের শেষ ওভারেও সাকিবের বলে আরেকবার ক্যাচ ফেললেন মরনে মরকেল। আর সাকিবের ৪ ওভার থেকে রান এল ৪৮ রান, উইকেট ওই ১টিই।
২০১৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতার বিপক্ষে মুম্বাই করেছে ৩ উইকেটে ১৬৮। ৯৮ রান করে অপরাজিত থেকে যান রোহিত শর্মা। ১৬৯ রানের লক্ষ্য ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে কলকাতা। তথ্যসূত্র: সনি সিক্স ও ক্রিকইনফো।