সাকিবের নতুন পরিচয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে কদিনের বিরতি পেয়েছিলেন সাকিব আল হাসান। বিরতিটা কাটাতে ৩০ এপ্রিল চলে এলেন দেশে। তিন দিনের ছুটি কাটিয়ে আজ দুপুরে আবার চলে গেছেন ভারতে। সাকিবের হঠাৎ দেশে আসার বেশ কিছু কারণ ছিল। ব্যক্তিগত কাজ তো ছিলই। কদিন আগে মামা হয়েছেন সাকিব। এই ছুটিতে দেখে গেলেন সদ্য পৃথিবীতে আসা ভাগনিকে। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেল, নবজাতকের নাম রাখা হয়েছে মারিয়া।




