সাকিবের নয় দিনের শ্রেষ্ঠত্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র দিন দশেক আগের কথা। মাস খানেকের মধ্যে কোনো ওয়ানডে না খেলেও আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ওয়ানডে অলরাউন্ডার হয়ে গেলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যর্থতাই টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সাকিবকে বিশ্বসেরা অলরাউন্ডার বানায়। তিন ধরনের ক্রিকেটেই এক নম্বর থাকাটা অবশ্য মাত্র নয় দিনই স্থায়ী হলো। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের চতুর্থ ওয়ানডের পর ম্যাথুস পুনরুদ্ধার করেছেন ওয়ানডের শীর্ষস্থান। দুই ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন তিনে। চার থেকে দুই উঠে এসেছেন তিলকরত্নে দিলশান।
তিনজনের পয়েন্টের ব্যবধান অবশ্য খুবই কম। ম্যাথুসের ৪০৭, দিলশানের ৪০৪, সাকিবের ৪০৩। তাই দুই-এক দিনের মধ্যে সাকিব আবার এক নম্বর হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।