সাকিবের বন্ধু হারানোর বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিলেড স্ট্রাইকার্সে যখন হিউজের সতীর্থ সাকিব l ফাইল ছবি
অ্যাডিলেড স্ট্রাইকার্সে যখন হিউজের সতীর্থ সাকিব l ফাইল ছবি

মোয়েজেস হেনরিকসকে এলবিডব্লু করে বিগ ব্যাশে প্রথম উইকেট পেলেন সাকিব আল হাসান। কাভার থেকে ছুটে এসে সবার আগে অভিনন্দন জানালেন ফিল হিউজ। সাকিবের বিগ ব্যাশ অভিষেকের ওই ম্যাচে পরে সাকিবের বলে মাইকেল লাম্বের ক্যাচ নিয়েছিলেন হিউজই। মাঠের ভেতরে-বাইরে আছে এমন টুকরো টুকরো স্মৃতি। বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে যে দুটি ম্যাচ খেলেছেন সাকিব, দুটিতেই অধিনায়ক ছিলেন হিউজ। অল্প সময়ে বেশ ভালো বন্ধুত্বও হয়েছিল দুজনের। হিউজ আঘাত পাওয়ার দিন টুইটারে শুভকামনা জানিয়েছিলেন সাকিব। কাল জানালেন বন্ধু হারানোর বেদনার কথা, ‘বোঝাতে পারব না আমার জন্য এটি কত বড় আঘাত। বিশেষ করে আমি ওকে ব্যক্তিগতভাবে জানতাম বলে। অ্যাডিলেড আমরা একই দলে খেলেছি। শুধু একজন সতীর্থই নয়, আমি একজন বন্ধুকেও হারিয়েছি। ওর জন্য থাকল দোয়া, পরিবারের জন্য সমবেদনা। শান্তিতে থেকো বন্ধু!’