সাকিবের শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল হিউজ
ফিল হিউজ

বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে একসঙ্গে খেলেছেন দুজন। ফিল হিউজ তখন সাকিব আল হাসানের অধিনায়কও ছিলেন। সেই প্রিয় সতীর্থ এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। খবরটা শুনে বিষণ্ন সাকিবও। হিউজের সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন এই অলরাউন্ডার। নিজের ফেসবুক পেজে কাল সাকিব লিখেছেন, ‘হিউজের খবরটা শুনে মর্মাহত। আমার প্রার্থনা তার সঙ্গে আছে। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। সেরে ওঠো বন্ধু।’