সাকিবের সামনে নতুন হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের কোনো ভেন্যুতে বাংলাদেশের কারও এক হাজার রান নেই। শেরেবাংলায় এক হাজার রান করতে সাকিব আল হাসানের আর প্রয়োজন মাত্র ৪৪ রান।
টেস্ট ভেন্যুতে ৫০ উইকেট নেই বাংলাদেশের কোনো বোলারের। শেরেবাংলায় ৫০ উইকেট নিতে সাকিবের চাই ৭ উইকেট।
আজ শুরু মিরপুর টেস্টে দুটো মাইলফলকই ছুঁতে পারলে সাকিব উঠে যাবেন অন্য এক উচ্চতায়। টেস্ট ইতিহাসে এখনো কোনো অলরাউন্ডার কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে হাজার রানের পাশাপাশি ৫০ উইকেট নিতে পারেননি।
সাকিব অবশ্য ভাবতে পারেন এ আর এমন কী! মিরপুরে ওয়ানডেতে সাকিব সেই কবেই পেয়ে গেছেন এই ডাবল। এই মাঠে ৬২ ম্যাচে ১৮৬৩ রান ও ৮৬ উইকেট—বাংলাদেশ অলরাউন্ডার এগোচ্ছেন প্রথম খেলোয়াড় হিসেবে এক ভেন্যুতে ওয়ানডে ২০০০ রান ও ১০০ উইকেটের ডাবলের দিকে। ওয়ানডেতে এক ভেন্যুতে এক হাজার রান ও ৫০ উইকেট পাওয়া ক্রিকেটার অবশ্য সাকিব একা নন। সনাৎ জয়াসুরিয়া কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ২৫১৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৬০ উইকেট। শারজায় শহীদ আফ্রিদির রান ৫৪ ম্যাচে ১২৬০, উইকেট ৫৩।