সাকিবের 'ডাবল সেঞ্চুরি', সাকিবের 'ডাবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসানের বলটা বাতাসে ভাসিয়ে দিলেন হাশিম আমলা। মিড-অফ থেকে দৌড়ে গেলেন সাব্বির রহমান। কিন্তু লুফে নিতে পারলেন না। অপেক্ষা খুব বেশি বাড়ল না। পরের ওভারে সাকিবেরই শিকার হয়ে ফিরলেন আমলা। আর এর সঙ্গে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে সাকিব গড়লেন আরেক রেকর্ড।
আবদুর রাজ্জাকের প্রথম বাংলাদেশি হিসেবে উইকেটের ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করলেন সাকিব। পরে নিলেন আরও দুটো। ৩৩ রানে ৩ উইকেট। দিনটাকে আরও স্মরণীয় করে রাখার জন্য ব্যাটিং তো পড়েই রইল।
২০৭টি উইকেট নিয়ে রাজ্জাক অবশ্য এখনো তালিকার শীর্ষে। তবে একাদশে ব্রাত্য হয়ে পড়া এই বাঁ হাতি স্পিনার খুব বেশি দিন মুকুটটা ধরে রাখার সুযোগ পাবেন না। একটা সান্ত্বনা রাজ্জাক পেতে পারেন, এ বছর আর কোনো ওয়ানডে নেই বাংলাদেশের। মাশরাফিও পরে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।
ওয়ানডে ইতিহাসে সাকিবের আগে মাত্র তিনজন বাঁহাতি স্পিনার পেয়েছেন ২০০ উইকেট। বাংলাদেশের রাজ্জাক ছাড়াও এ তালিকায় নাম লিখিয়েছেন সনাৎ জয়াসুরিয়া ও ড্যানিয়েল ভেট্টোরি।
উইকেটের ডাবল সেঞ্চুরি পূরণের দিন অলরাউন্ডার হিসেবে আরেকটি গৌরবের ‘ডাবল’ পূরণ করেছেন সাকিব। ঢুকে পড়েছেন রেকর্ড বইয়ের আরও একটি অধ্যায়ে। ওয়ানডেতে সাকিবের রান ৪ হাজার ৩৮২। চার হাজার রান ও দুই শ উইকেটের ‘ডাবল’ এর আগে ছিল মাত্র ছয় ক্রিকেটারের। সাকিব বসেছেন জয়াসুরিয়া, ক্রিস হ্যারিস, ক্রিস কেয়ার্নস, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাকদের পাশে। আগের ছয়জনের মাত্র দুজন ছিলেন স্পিনার—জয়াসুরিয়া ও আফ্রিদি। দলটা কিছুটা হলেও ভারি করলেন সাকিব। তবে এদের মধ্যে সাকিবের অর্জন নিঃসন্দেহে অনন্য। কারণ, এ মাইলফলক ছুঁয়েছেন ১৫৬ ওয়ানডে খেলে। এত দ্রুত এ ‘ডাবল’-এর রেকর্ড গড়তে পারেননি বাকি ছয়জন।

খেলোয়াড়ম্যাচরানসর্বোচ্চগড়১০০উইকেটসেরাগড়৫ উইকেটক্যাচ
সনাৎ জ্য়াসুরিয়া৪৪৫১৩৪৩০১৮৯৩২.৩৬২৮৩২৩২৯/৬৩৬.৭৫৪১২৩
ক্রিস হ্যারিস২৫০৪৩৭৯১৩০২৯১২০৩৪২/৫৩৭.৫০১৯৬
ক্রিস কেয়ার্নস২১৫৪৯৫০১১৫২৯.৪৬৪২০১৪২/৫৩২.৮০১৬৬
জ্যাক ক্যালিস৩২৮১১৫৭৯১৩৯৪৪.৩৬১৭২৭৩৩০/৫৩১.৭৯২১৩১
শহীদ আফ্রিদী৩৯৮৮০৬৪১২৪২৩.৫৭৬৩৯৫১২/৭৩৪.৫১৯১২৭
আবদুল রাজ্জাক২৬৫৫০৮০১১২২৯.৭০৩২৬৯৩৫/৬৩১.৮৩৩৩৫
সাকিব আল হাসান১৫৬৪৩৮২১৩৪*৩৫.৩৩৬২০১১৬/৪

২৮.৩৫

০৩৯