প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন আগামীকাল শুরু কলম্বো টেস্ট দিয়ে। শুরুটা ২০০০ সালের ৫ জুলাই, আন্তর্জাতিক ক্রিকেটে সেদিনই অভিষেক কুমার সাঙ্গাকারার। সেই থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি রান তাঁরই। ৫৯৩ ম্যাচে ৪৬.৮৪ গড়ে ২৭,৯৬৬ রান। এই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩,৭৮০ রান সাঙ্গার দীর্ঘদিনের সতীর্থ মাহেলা জয়াবর্ধনের। শুধু টেস্ট বা ওয়ানডে হিসাব করলেও সবচেয়ে বেশি রান সাঙ্গাকারার। ১৩৩ টেস্টে ৫৭.৭১ গড়ে ১২,৩৫০ রান। ৫৮.৫০ গড়ে ১১,১৭৪ রান নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ওয়ানডেতে সাঙ্গাকারার (১৪,২৩৪) পর আছেন জয়াবর্ধনে (১১,৭২০)। সাঙ্গা পিছিয়ে শুধু টি-টোয়েন্টিতেই, ১,৩৮২ রান নিয়ে ২০ ওভারের ক্রিকেটে নবম। ২,১৪০ রান নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।