সাঙ্গাকারা: সামনে শুধু ব্র্যাডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরি করাটা একরকম অভ্যাসই হয়ে গেছে কুমার সাঙ্গাকারার। লারাকে ছাড়িয়ে ব্র্যাডম্যানের আরও কাছে যাওয়ার মাইলফলকের পর শ্রীলঙ্কা ব্যাটসম্যান l এএফপি
ডাবল সেঞ্চুরি করাটা একরকম অভ্যাসই হয়ে গেছে কুমার সাঙ্গাকারার। লারাকে ছাড়িয়ে ব্র্যাডম্যানের আরও কাছে যাওয়ার মাইলফলকের পর শ্রীলঙ্কা ব্যাটসম্যান l এএফপি

ব্র্যাডম্যানকে ছুঁলেন সাঙ্গাকারা। ব্র্যাডম্যানকে পেরিয়ে গেলেন সাঙ্গাকারা। সাঙ্গাকারার সামনে শুধুই ব্র্যাডম্যান।
ভাবছেন এ কী করে সম্ভব! ছুঁলেন, পেরোলেন তার পরও কীভাবে পেছনে থেকে যান?
সম্ভব। পাকিস্তানের বিপক্ষে গল টেস্টের চতুর্থ দিনে কুমার সাঙ্গাকারাই সেটা সম্ভব করেছেন।
নামের পাশে ১০২ রান নিয়ে দিনটা শুরু করেছিলেন। লাঞ্চের কিছুক্ষণ পরই ১৫০ করে ছুঁলেন ব্র্যাডম্যানকে। টেস্ট ক্রিকেটে দুজনেরই এখন

দেড় শ বা তদূর্ধ্ব রানের ইনিংস ১৮টি করে। সামনে ব্রায়ান লারা (১৯টি) ও শচীন টেন্ডুলকার (২০টি)।
চা-বিরতির পর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটাই বোলার সাঈদ আজমল আর শর্ট কাভারের মাঝে ঠেলে দিয়ে এক রান। ১৯০। ব্র্যাডম্যানকে পেরিয়ে গেলেন সাঙ্গাকারা। টেস্টে ১৯০ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস এত দিন দুজনেরই ছিল ১২টি করে। কাল ১৩ নম্বর ইনিংসটি খেলে ব্র্যাডম্যানকে পেছনে ফেলে দিলেন ৩৬ বছর বয়সী সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক।

১৯০-এর ঘরে এর আগে দুবার আউট হয়েছেন। বছর দুয়েক আগে একবার এই গলেই পাকিস্তানের বিপক্ষে অপরাজিত রয়ে গিয়েছিলেন ১৯৯ রানে! কিন্তু কালকের দিনটা যে ছিল শুধুই তাঁর। শ্রীলঙ্কার ইনিংসে ১৫০তম ওভারের প্রথম বলটাই পয়েন্টে ঠেলে একটি রান নিলেন। গল দাঁড়িয়ে গেল তাঁর সম্মানে। শূন্যে লাফিয়ে সাঙ্গাকারা নিজেও উদ্‌যাপন করলেন তাঁর দশম টেস্ট ডাবল সেঞ্চুরি।

কী আশ্চর্য! টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির সংখ্যাটাকে যে অন্য কেউ দুই অঙ্কে নিতে পারবেন একটা সময় এটা অকল্পনীয়ই ছিল। অন্য কারও কথা বলা হচ্ছে কারণ যিনি এর আগে ১২টি ডাবল সেঞ্চুরি নিয়ে সেই কীর্তি গড়ে রেখেছেন, তিনি তো ডন ব্র্যাডম্যান, ধরাছোঁয়ার বাইরে। তার সঙ্গে কি আর কারও তুলনা চলে! না, ধরতে পারেননি সাঙ্গাকারাও। তবে ১০টি ডাবল সেঞ্চুরি নিয়ে এখন ব্র্যাডম্যানের পরই তাঁর অবস্থান, পেছনে পড়ে গেছেন ৯টি ডাবল সেঞ্চুরির মালিক লারা। স্যার ডনের এত কাছে যেতে পারাটাইকেই বড় প্রাপ্তি মানছেন সাঙ্গাকারা, ‘ডনের সামনে তো সবাই-ই দ্বিতীয়। আমি খুবই খুশি যে তাঁর চেয়ে মাত্র দুটি ডাবল সেঞ্চুরি পিছিয়ে। সম্ভবত এটাই একমাত্র উপায় ডনের কাছাকাছি যাওয়ার।’

ও হ্যাঁ, ডনকে ছোঁয়া, পেরিয়ে যাওয়া কিংবা ডনের এত কাছে যাওয়ার জন্য একটা ধন্যবাদ আবদুর রেহমানকেও দিতে পারেন সাঙ্গাকারা।

দিনের প্রথম বলেই রেহমান পয়েন্টে তাঁর ক্যাচ না ফেললে কি আর এত কিছু হতো!

১২

ব্র্যাডম্যান

অস্ট্রেলিয়া

ম্যাচ

৫২

ইনিংস

৮০

১০

সাঙ্গাকারা

শ্রীলঙ্কা

ম্যাচ

১২৭

ইনিংস

২১৮

৯

লারা

ও. ইন্ডিজ

ম্যাচ

১৩১

ইনিংস

২৩২

৭

হ্যামন্ড

ইংল্যান্ড

ম্যাচ

৮৫

ইনিংস

১৪০

৭

জয়াবর্ধনে

শ্রীলঙ্কা

ম্যাচ

১৪৮

ইনিংস

২৪৯

২৩

কুমার সাঙ্গাকারার ১০, মাহেলা জয়াবর্ধনের ৭ ও কোচ মারভান আতাপাত্তুর ৬। শ্রীলঙ্কার বর্তমান ড্রেসিংরুমেই জমা ২৩টি টেস্ট ডাবল সেঞ্চুরি।