সাঙ্গাকারাকে কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সাঙ্গাকারা, কোহলি
সাঙ্গাকারা, কোহলি
সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান। শুরুটা হয়েছিল বছর চারেক আগে-পরে। কিন্তু শেষটা প্রায় একই সময়ে। কাল কলম্বোর পি সারা ওভালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো কুমার সাঙ্গাকারার। আগের দিন ওভালে শেষ করেছিলেন মাইকেল ক্লার্ক। বিদায়বেলায় শ্রদ্ধা আর শুভকামনায় ভাসছেন দুজনই। তবে এর মধ্যেও দুটি শুভকামনা বার্তার হয়তো আলাদা মাহাত্ম্য থাকবে দুজনের কাছে। সাঙ্গাকারাকে সেই শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ক্লার্ক-বন্দনাটা এসেছে কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের কাছ থেকে।
সাঙ্গাকারা, কোহলি
সাঙ্গাকারা, কোহলি

বিদায়ী টেস্টে যে দুবার ব্যাট করতে নেমেছেন সাঙ্গাকারা, প্রতিবারই ‘গার্ড অব অনার’ পেয়েছেন কোহলির দলের কাছ থেকে। শেষ ইনিংসে আউট হয়ে যাওয়ার পর কোহলিই এসে সবার আগে হাত মিলিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তির সঙ্গে। তবে সবকিছু ছাপিয়ে প্রতিপক্ষকে শ্রদ্ধা জানানোর ব্যাপারটিকেই অন্য মাত্রা দিলেন ভারতীয় অধিনায়ক। বিদায়ী শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে নিজ হাতে একটা চিঠি লিখেছেন কোহলি। হ্যাঁ, টুইট আর ফেসবুক স্ট্যাটাসের এই যুগে চিঠি ব্যতিক্রম তো অবশ্যই। সাঙ্গাকারার সঙ্গে নিজের একটা ছবির ওপর লেখা সেই চিঠিটি কাল প্রকাশ করেছে বিসিসিআই। যাতে কোহলি লিখেছেন, ‘প্রিয় কুমার, মানুষ আপনাকে জানাটা পরম আনন্দের। আপনার ক্রিকেটীয় অর্জনগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন, তাদের পথ দেখিয়েছেন। আপনার সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। ঈশ্বর আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুক। পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’ হাতে লেখা কোহলির এ চিঠি যে সাঙ্গাকারাকে আরও একবার আবেগাপ্লুত করেছে, সেটা বোধ হয় আন্দাজ করাই যায়। বিসিসিআই।