সাঙ্গাকারার বিদায়ী উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের শহর ক্যান্ডিতে শেষ ওয়ানডেটা খেলে ফেললেন কুমার সাঙ্গাকারা। কাল তাঁর দারুণ এক সেঞ্চুরিতেই ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত হলো শ্রীলঙ্কার। ম্যাচ শেষে তাই হাসিমুখেই বিদায় নিলেন দর্শকদের কাছ থেকে l এএফপি
নিজের শহর ক্যান্ডিতে শেষ ওয়ানডেটা খেলে ফেললেন কুমার সাঙ্গাকারা। কাল তাঁর দারুণ এক সেঞ্চুরিতেই ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত হলো শ্রীলঙ্কার। ম্যাচ শেষে তাই হাসিমুখেই বিদায় নিলেন দর্শকদের কাছ থেকে l এএফপি

২০১৫ বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেট ছাড়ার কথা কুমার সাঙ্গাকারার। পরিকল্পনাটা না বদলালে গতকালই নিজের শহর ক্যান্ডিতে শেষ ওয়ানডেটা খেলে ফেলেছেন সাঙ্গা। বিদায়টাও হলো মনে রাখার মতো। ঝলমলে এক সেঞ্চুরি পেয়েছেন। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের ষষ্ঠ ওয়ানডেটা ৯০ রানে জিতেছে দল, নিশ্চিত হয়ে গেছে সিরিজ জয়ও।
সিরিজের আগের চার ম্যাচে অপরাজিত ৬৭, ৬৩, ৮৬ ও ৯১ রান করার পর কাল ১১২। সাঙ্গাকারার ব্যাট হাসছে নিয়মিতই। অবশ্য কাল ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন এই বাঁহাতি। ৪১ রানের মাথায় মিড অফে সাঙ্গাকারার সহজ ক্যাচটি ফেলেছেন অ্যালিস্টার কুক। সাঙ্গাকারার শুরুটা ছিল ধীরস্থির। ৭১ বলে ফিফটি করার পর ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরিটা পেয়ে গেছেন ১০৪ বলেই। শেষ ১০ ওভারে ৯২ রান তুলে শ্রীলঙ্কাও করে ফেলে ২৯২।
এর আগে পাল্লেকেলেতে ২৪০ রানের বেশি তাড়া করে জেতেনি কোনো দল। পারল না ইংল্যান্ডও। ৪১.৩ ওভারে ২০২ রানে অলআউট। আর তাতেই নিশ্চিত হলো সর্বশেষ সাত সিরিজে দলটির ষষ্ঠ হার। ২৯৩ রানের লক্ষ্য ইংল্যান্ড অধিনায়ক কুককে হারিয়ে ফেলল ইনিংসের তৃতীয় বলেই। ওয়ানডেতে সর্বশেষ ২১ ইনিংসে মাত্র একটি ফিফটি পাওয়া কুক কাল সেনানায়েকের বলে এলবিডব্লু হয়েছেন মাত্র ১ রান করে। কুকের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে ওঠা প্রশ্নটা আরও বড়ই হলো এতে।
৩০ রানে ৪ উইকেট, ধাম্মিকা প্রসাদের জায়গায় দলে ফেরা পেসার সুরঙ্গা লাকমল পেয়েছেন ক্যারিয়ার-সেরা বোলিং।
সিরিজের শেষ ম্যাচ ১৬ ডিসেম্বর কলম্বোয়। ক্রিকইনফো, টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯২/৭ (সাঙ্গাকারা ১১২, দিলশান ৬৮, চান্ডিমাল ৩৫, প্রসন্ন ২০; ওকস ২/৫১, ফিন ২/৫৩, জর্ডান ২/৬৮, ট্রেডওয়েল ১/৩৭)। ইংল্যান্ড: ৪১.৩ ওভারে ২০২ (রুট ৫৫, ওকস ৪১, মঈন আলী ৩৪, বাটলার ২২; লাকমল ৪/৩০, সেনানায়েকে ৩/৩৩, দিলশান ২/৫৫)।
ফল: শ্রীলঙ্কা ৯০ রানে জয়ী।
সিরিজ: শ্রীলঙ্কা ৪-২-এ এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: কুমার সাঙ্গাকারা।