সাঙ্গাকারার সময়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ সালের ২০ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গল টেস্টে অভিষেক কুমার সাঙ্গাকারার। অভিষেকের সাড়ে ১৪ বছর পর কাল পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন লঙ্কান বাঁহাতি। কাল পর্যন্ত ১৩০ ম্যাচের ২২৪ ইনিংসে ১২০২৮ রান সাঙ্গাকারার। সাঙ্গাকারার অভিষেকের পর টেস্টে সবচেয়ে বেশি রান তাঁরই। এই সময়টায় সাঙ্গাকারার সমান ১৩০ টেস্ট ও ২২৪ ইনিংস খেলে দ্বিতীয় সর্বোচ্চ ১১১৭৪ রান জ্যাক ক্যালিসের। ১১১৪৫ রান নিয়ে তিনে ২০১২ সালে অবসরে যাওয়া রিকি পন্টিং। সাঙ্গাকারার আমলে সতীর্থ মাহেলা জয়াবর্ধনের টেস্ট রান ১০৫৬৭। এ ছাড়া এই সময়ে ১০ হাজারের বেশি রান আছে শুধু রাহুল দ্রাবিড়ের (১০৪৬৭)।