সাঙ্গাকারার ১৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন, কিন্তু ব্যাটের ধার একটুও কমেনি কুমার সাঙ্গাকারার। বলতে গেলে একাই কাউন্টি দল সারেকে তুলে দিয়েছেন রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ফাইনালে। পরশু ওভালে তুমুল উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে সাঙ্গাকারার ১৬৬ রানের ইনিংসে ভর করে ৩০০ রান করেছিল সারে। নটিংহামশায়ার থামে ২৯৬ রানে। শ্রীলঙ্কান ব্যাটসম্যানের ১৩৮ বলের ইনিংসটি এই মৌসুমে ওয়ানডে কাপের সর্বোচ্চ। লিস্ট ‘এ’ ম্যাচে সাঙ্গাকারা এর চেয়ে বড় ইনিংস খেলেছেন একটিই—২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ১৬৯। ১৯ সেপ্টেম্বর ফাইনালে সারের প্রতিপক্ষ গ্লস্টারশায়ার। এএফপি, ক্রিকইনফো।