সাজঘরে ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমেশ যাদবের বলে আউট হয়ে ফিরছেন ডেভিড ওয়ার্নার ছবি: শামসুল হক, সিডনি থেকে
উমেশ যাদবের বলে আউট হয়ে ফিরছেন ডেভিড ওয়ার্নার ছবি: শামসুল হক, সিডনি থেকে

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। উমেশ যাদবের বলে কাভারে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার।
আগের বলটিতেই মিড উইকেটের ওপর দিয়ে বল বাউন্ডারির ওপারে আছরে ফেলেছিলেন ওয়ার্নার। পরের বলেই ফ্লিক করতে গিয়ে আকাশে বল তুলে দিলেন তিনি। ব্যাটের কানায় লেগে তাঁর খুব সহজেই কাভারে খুঁজে নিল কোহলিকে।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩২। প্রতিবেদনটি লেখার সময় ইনিংসের ষষ্ঠ ওভারের খেলা শেষ হয়েছিল।
ওয়ার্নারের বিদায়ের পর অ্যারন ফিঞ্চের সঙ্গী হয়েছেন স্টিভেন স্মিথ।
ভারতের হয়ে দুই প্রান্তে আক্রমণে আছেন উমেশ যাদব ও মোহাম্মদ শামি।