সাতে নেমে সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৭৮ রানে ৫ উইকেট নেই। ম্যাচের তখন মাত্র ১৭ ওভার। এখান থেকে পুরো ৫০ ওভার খেলল অস্ট্রেলিয়া। ৯ উইকেটে তুলল ২৬৮ রান। এসবই হলো ম্যাথু ওয়েডের কল্যাণে। সাত নম্বরে নেমে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন। তাঁর অপরাজিত ১০০ রানের ইনিংসেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরশু ৯২ রানে জিতেছে স্বাগতিকেরা। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাত নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন ওয়েড। ওয়ানডেক্রিকেটই এর আগে সাত নম্বর ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখেছে মাত্র ১৩টি। এর মধ্যে একমাত্র মহেন্দ্র সিং ধোনিই দুবার গড়েছেন এই কীর্তি।