সাতেই থাকল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেই ‘পাঁচ না সাত?’ প্রশ্ন উঠেছিল দেশের ক্রিকেট অঙ্গনে। আইসিসি নিশ্চিত করল র‌্যাঙ্কিংয়ে এখনো সাতেই আছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর কাল প্রকাশিত সর্বশেষ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আগের মতোই ৭ নম্বরে থাকলেও বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ১। পাকিস্তানকে টপকে ৮-এ উঠে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান এখন ১০। ২ পয়েন্ট হারিয়েও শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া (১২৪)। দুই ও তিনে আছে নিউজিল্যান্ড (১১৩) ও দক্ষিণ আফ্রিকা (১১৩)।
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও কোনো পরিবর্তন হয়নি, বাংলাদেশ এখনো ১০ নম্বরে। রেটিং পয়েন্টও একই আছে (৭৪)। তবে আফগানিস্তান মাত্র ৩ পয়েন্ট এগিয়ে আছে নয়ে। ওই ৩টি পয়েন্টই কমেছে আফগানদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলার ফল পেয়েছে নিউজিল্যান্ড, দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে তারা (১৩২)। ৬ পয়েন্ট বাড়লেও তাই দুইয়ে নেমে যেতে হয়েছে ভারতকে (১৩২)। আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও ৩ পয়েন্ট হারিয়ে তিনে নেমে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে (১২২)। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।