প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত নম্বরে নেমে অপরাজিত ৫২ রান। পরশু এল্টন চিগুম্বুরার বীরত্বে শুধু অস্ট্রেলিয়া নামের ‘দৈত্য’ই বধ করেনি জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে অধিনায়ক নিজেও রেকর্ড বইয়ে নাম উঠিয়েছেন। সাতে ব্যাট করে চিগুম্বুরার এটা ১১তম ফিফটি। ওয়ানডে ইতিহাসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস সবচেয়ে বেশি খেলেছেন এই অলরাউন্ডারই। ১০টি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন পাকিস্তানের আবদুল রাজ্জাক ও চিগুম্বুরা ছিলেন পাশাপাশি। নয়টি ফিফটি নিয়ে তিনে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস হ্যারিস। রান তাড়া করে দল জিতেছে এমন ম্যাচেও সাতে সবচেয়ে বেশি ফিফটি চিগুম্বুরার (৩টি)। তবে এখানে তাঁর সঙ্গী রাজ্জাক।