সাতের সেরারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফতাব আহমেদকে পেছনে ফেললেন মঈন আলী। ইংল্যান্ডের ব্যাটসম্যান কাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সাতে নেমে অপরাজিত ১৫৫ রান করে পেছনে ফেলেছেন বাংলাদেশের আফতাবকে। ডারহাম টেস্টে এত দিন সাত নম্বরে সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন আফতাব। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আফতাব করেছিলেন ক্যারিয়ার-সর্বোচ্চ অপরাজিত ৮২ রান। সব মিলিয়ে মঈনের ইনিংসটি টেস্টে সাতে নেমে ২০তম সর্বোচ্চ। টেস্টে সাতে ব্যাট করে ডাবল সেঞ্চুরিও আছে চারটি। ১৯৩৭ সালে মেলবোর্ন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৭০ রান করে সবার ওপরে অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান। এ ছাড়া সাতে ডাবল সেঞ্চুরি আছে ডেনিস অ্যাটকিনসন, অ্যাডাম গিলক্রিস্ট ও জ্যাক রাইডারের।
টেস্টে সাত নম্বরে সর্বোচ্চ ইনিংস
দল বিপক্ষ ভেন্যু সাল
২৭০ ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া ইংল্যান্ড মেলবোর্ন ১৯৩৭
২১৯ ডেনিস অ্যাটকিনসন ও. ইন্ডিজ অস্ট্রেলিয়া ব্রিজটাউন ১৯৫৫
২০৪* অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০০২
২০১* জ্যাক রাইডার অস্ট্রেলিয়া ইংল্যান্ড অ্যাডিলেড ১৯২৫
১৮৫ ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড বাংলাদেশ হ্যামিল্টন ২০১০