সাদা পোশাকে রঙিন ইতিহাস
“
এখানে আসতে পেরে সত্যিই ভালো লেগেছে। অন্য দলগুলোরও আরও বেশি এখানে এসে খেলা উচিত।
অ্যালিস্টার কুক
আরও বেশি টেস্ট খেলতে পারলে আরও বেশি বেশি ভালো ফল তো আসতই। আশা করি, অন্য ক্রিকেট বোর্ডগুলো আমাদের বিপক্ষে বেশি করে খেলবে।
মুশফিকুর রহিম
দারুণ একটা টেস্ট ও ওয়ানডে সিরিজে আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশকে। নিরাপত্তাদলকে স্যালুট, বাংলাদেশের মানুষকেও এবং অবশ্যই সাকিব আল হাসানকে।
বেন স্টোকস
ইংল্যান্ডের জন্য এটা ছিল জঘন্য একটা দিন। তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ একটা মুহূর্ত। দুটো ম্যাচেই ওরা
দারুণ খেলেছে।
মাইকেল ভন
বাংলাদেশের জন্য দারুণ মুহূর্ত। গত বছরই বলেছিলাম, এই দলটা বাংলাদেশের ইতিহাসে সেরা। এদের আত্মবিশ্বাস আছে। আরও অনেক কিছু করে দেখাবে ওরা।
হার্শা ভোগলে
কী দুর্দান্ত প্রত্যাবর্তন বাংলাদেশের। মিরাজ নিজেকে চেনাল। সিরিজটাও দারুণ হয়েছে। সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট।
ইয়ান বিশপ
বাংলাদেশের জন্য বিশাল অর্জন। ইংল্যান্ডের জন্য সমবেদনা। তবে সিরিজটা হয়েছে দুর্দান্ত।
জেসন গিলেস্পি
অভিনন্দন বাংলাদেশ, ক্রিকেটপাগল দেশটির জন্য কী স্মরণীয় একটা মুহূর্ত! দারুণ দেখিয়েছ।
ভিভিএস লক্ষ্মণ
সূত্র: ফেসবুক ও টুইটার