প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু দেরিতে হলেও ঘোষণাটি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট, তিন সংস্করণেই কিউই দলের নেতৃত্ব পাচ্ছেন কেন উইলিয়ামসন। কোনোরকম অঘটন না হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে যাবে তাঁর। সে ক্ষেত্রে কিউইদের ৮৬ বছরের টেস্ট ইতিহাসের ২৯তম অধিনায়ক হবেন উইলিয়ামসন। ৮৬ বছরে ২৯ জন অধিনায়ক, প্রায় প্রতি তিন বছরে একজন! তবে ইংল্যান্ডের ইতিহাসে চোখ বোলালে এ পরিসংখ্যানও খুব বেশি কিছু মনে হয় না। সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছে ৭৯ জনের! টেস্ট পরিবারের সর্বশেষ সদস্য বাংলাদেশে যে গর্ব করতে পারেন মাত্র আটজন।
সবচেয়ে বেশি টেস্ট অধিনায়কের পাঁচ দল
৭৯
ইংল্যান্ড
১৮৭৭-২০১৬
৪৫
অস্ট্রেলিয়া
১৮৭৭-২০১৬
৩৬
ও. ইন্ডিজ
১৯২৮-২০১৬
৩৪
দ. আফ্রিকা
১৮৮৯-২০১৬
৩২
ভারত
১৯৩২-২০১৬