সানচেজের পর জিরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনালের সঙ্গে এমন গোল খুব মানিয়ে যায়। কিন্তু গতকাল আর্সেন ওয়েঙ্গারের দল এমন গোলই করেছে, যা এই মৌসুমে এর আগে আর দেখা যায়নি। নিজেদের রক্ষণ থেকে মিডফিল্ড ঘুরে বল আসে সান্ডারল্যান্ড বক্সের ডান দিকে, সেখান থেকে অক্সলেড-চেম্বারলেইনের ক্রস...অ্যালেক্সিস সানচেজের হেড জড়িয়ে যায় জালে। এর মধ্যেই খেলা হয়ে যায় টানা ২২টি পাস! এবারের প্রিমিয়ার লিগে এর চেয়ে বেশি পাসে গোল আর হয়নি।
প্রিমিয়ার লিগে এখনো জয়শূন্য সান্ডারল্যান্ডের বিপক্ষে ১৯ মিনিটের ওই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে গানাররা। তবে দ্বিতীয়ার্ধে আসে ধাক্কা! ৬৫ মিনিটে পেনাল্টি থেকে জার্মেইন ডিফো গোল করে সমতা ফেরান ম্যাচে। কিন্তু এবারের আর্সেনাল যে অন্য ধাতুতে গড়া। কড়া জবাবই দিল ওয়েঙ্গারের দল, সেটিও গুনে গুনে তিনবার বল জালে জড়িয়ে। মাত্র ৬ মিনিট ২০ সেকেন্ডে ৩ গোল! ৭১ ও ৭৬ মিনিটের গোল দুটি অলিভিয়ের জিরুর, ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও আর্সেনালের চতুর্থ গোলটি করেছেন সানচেজ। বিবিসি।
এক নজরে
ইউরোপিয়ান ফুটবল
সান্ডারল্যান্ড ১: ৪ আর্সেনাল
ইউনাইটেড ০: ০ বার্নলি
টটেনহাম ১: ১ লেস্টার
ওয়েস্ট ব্রম ০: ৪ ম্যান সিটি
প্যালেস ২: ৪ লিভারপুল
আলাভেস ১: ৪ রিয়াল
গিজন ১: ১ সেভিয়া
অ্যাটলেটিকো ৪: ২ মালাগা
অগসবুর্গ ১: ৩ বায়ার্ন
ডর্টমুন্ড ০: ০ শালকে
* স্বাগতিক দল প্রথমে