সানজিতের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে বড় স্বপ্ন নিয়েই সানজিত সাহা শুরু করেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। স্বপ্নযাত্রা হঠাৎই খেয়েছিল ধাক্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের পরই অভিযোগ উঠেছিল তাঁর বোলিং অ্যাকশন নিয়ে।
যুব বিশ্বকাপের পর স্থানীয় দুই কোচ সোহেল ইসলাম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে প্রায় দেড় মাস পুনর্বাসন-প্রক্রিয়ায় ছিলেন ১৮ বছর বয়সী এই অফ স্পিনার। পুনর্বাসন-প্রক্রিয়া যদিও শেষ হয়নি। তবে কাল ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ব্রাদার্সের হয়ে খেলা সানজিতের অ্যাকশনে বেশ পরিবর্তন লক্ষ করা গেছে।

বদলে ফেলা বোলিং অ্যাকশনে অনেক বোলারের ধার কমে যেতে দেখা গেছে অতীতে। সানজিতের ধারও অটুট থাকবে কি না সময় বলে দেবে। কিন্তু লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর অভিষেকটা হয়েছে ভালো—২৩ রানে নিয়েছেন ২ উইকেট। কৃপণ বোলিংয়ে কলাবাগান একাডেমিকে খুব একটা রান তুলতে দেননি। সঙ্গে দুটি ক্যাচ ও একটি রানআউট করেছেন। ম্যাচ শেষে সানজিতের মুখে তাই তৃপ্তির হাসি, ‘সবাই প্রশ্ন করছে, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও কাজ করেছি নাকি!’