প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইনশা আল্লাহ, শিগগিরই আসছে মালিক জুনিয়র’—গত এপ্রিলে এক প্রশ্নের জবাবে এমনই উত্তর দিয়েছিলেন শোয়েব মালিক। কিন্তু প্রশ্নটা তাঁর স্ত্রী সানিয়া মির্জাকে করলে কী উত্তর আসতে পারে, অনুমান করুন তো? এখানে মালিক উত্তর মেরুতে থাকলে দক্ষিণ মেরুতে অবস্থান সানিয়ার! ‘১০০ উইমেন সিরিজ’ অনুষ্ঠানের জন্য বিসিবি সম্প্রতি সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় টেনিস তারকার। কিন্তু মা হওয়ার প্রসঙ্গ তুলতেই প্রশ্নকর্তাকে একেবারেই স্তব্ধ করে দিয়েছেন সানিয়া, ‘এমন প্রশ্ন করাটাকে আমি অশ্রদ্ধাই মনে করি। কারণ আমি পরিচিত মুখ। শোবার ঘরে কী ঘটছে, সেটা জানার অধিকার কাউকে দেওয়া হয়নি।’ সানিয়াকে কোন প্রশ্নটা করা যাবে, আর কোনটা করা যাবে না—এখন থেকে নিশ্চয়ই সে ব্যাপারে সাবধান হয়ে যাবেন গণমাধ্যমকর্মীরা। এনডিটিভি।