সাপ-শাপান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট মাঠে পশুপাখির বেরসিকের মতো ঢুকে পড়ার ঘটনা বিরল নয়। তাতে ভয় পাওয়ারও তেমন কিছু নেই। তবে সাপ ঢুকে পড়লে সেটি আতঙ্ক জাগানোর মতোই। রঞ্জি ট্রফিতে বিদর্ভের সঙ্গে পশ্চিমবঙ্গের ম্যাচেই এ ঘটনা ঘটেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্ট লেক ক্যাম্পাসে হচ্ছিল ম্যাচটি। বিদর্ভ ফিল্ডিং করার সময় হঠাৎ করেই এক ক্রিকেটারের চোখে পড়ল সাপটি। ম্যাচটা তখনই থামিয়ে দেওয়া হয়। পরে গ্রাউন্ডসম্যানরা সেটি লাঠি দিয়ে তাড়িয়ে মাঠের বাইরে বের করে দেওয়ার পর আবার শুরু হয়েছে খেলা। এখানেই শেষ নয়। ম্যাচ শেষে ড্রেসিংরুমে বিশ্রাম নিচ্ছিল দুই দল। তখন পশ্চিমবঙ্গের এক খেলোয়াড় শৌচাগারে আবিষ্কার করলেন আরেকটি সাপ। ভয় পাওয়ার মতোই বটে! এনডিটিভি।