সাফল্য র্যাঙ্কিংয়েও
পাকিস্তানের বিপক্ষে ১৬ বছরের জয়খরার অবসান টানা তিন জয়ে। ৩-০-তে সিরিজ জয়, অবস্থান পরিবর্তন না হলেও দলীয় র্যাঙ্কিংয়ে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা ওয়ানডের ৯ নম্বর দল বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৮১।
দলীয় সাফল্য ব্যক্তিগত সাফল্যেরই অনুবাদ। বাংলাদেশের খেলোয়াড়েরা এগিয়েছেন ব্যাটিং-বোলিং দুই বিভাগেই। সিরিজে সবচেয়ে বেশি রান করা তামিম ইকবাল ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ত্রিশে। তবে সবার ওপরে মুশফিকুর রহিম (১৮)। প্রথম সেঞ্চুরি পাওয়া সৌম্য সরকার ৬০ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নম্বরে। বোলিংয়ে বাংলাদেশের সেরা সাকিব আল হাসান (৮ম)। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১০ পয়েন্ট বাড়লেও সাকিব (৩৯৮) আছেন তিলকরত্নে দিলশানের পরেই। তথ্যসূত্র: আইসিসি।
বাংলাদেশের সেরা পাঁচ
ব্যাটসম্যান
রেটিং
১৮ (+১২) মুশফিকুর রহিম ৬৬৩!
৩০ (+১৮) তামিম ইকবাল ৬২১
৩৬ (-) সাকিব আল হাসান ৫৮৯
৪৮ (+৬) নাসির হোসেন ৫৫৭
৫৬ (-১১) মাহমুদউল্লাহ ৫৪৫
বোলার
রেটিং
৮ (+২) সাকিব আল হাসান ৬৭৬
২৫ (+১) মাশরাফি বিন মুর্তজা ৫৮২
৩৯ (-১) আবদুর রাজ্জাক ৫২৯
৫৩ (+৪৩) আরাফাত সানি ৪৯৯!
৫৭ (+৫) রুবেল হোসেন ৪৮৪
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন
! ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট