সাব্বির-শেহজাদ ঠোকাঠুকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিংয়ে নামার পরই মোহাম্মদ শেহজাদের সঙ্গে একচোট কথার লড়াই হয়ে যায় সাব্বির রহমানের। উইকেট থেকে বেরিয়ে রংপুর উইকেটকিপারের দিকে তেড়েও যান রাজশাহীর ‘আইকন’ খেলোয়াড়। আম্পায়ারের হস্তক্ষেপে তখন থামলেও এখানেই শেষ নয়। সামির বলে স্যামির ক্যাচ হয়ে শেহজাদ আউট হওয়ার পর ঘটে আরেক ঘটনা।
টিভি রিপ্লেতে দেখা যায়, ড্রেসিংরুমে ফেরার সময় রংপুরের আফগান ওপেনারের ব্যাট লাগে পাশ দিয়ে যাওয়া সাব্বিরের কনুইতে। এ নিয়ে উত্তেজনা ছড়ায় রাজশাহী দলে। সতীর্থদের নিয়ে স্যামি এগিয়ে যান রংপুরের ড্রেসিংরুমের দিকে। সাব্বির-শেহজাদের ঘটনা রেখে অবশ্য দ্রুতই খেলায় ফেরে রাজশাহী।