ধর্ম, রাজনীতি, পাকিস্তান-ভারত সম্পর্ক নিয়ে মুখ না খোলার নির্দেশ ক্রিকেটারদের আগেই দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই নিষেধাজ্ঞার তালিকায় এবার পিসিবি যোগ করল সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমকেও। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপ চলাকালে উটকো ঝামেলা থেকে দূরে থাকা এবং মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদিদের মনোযোগ ক্রিকেটে রাখার স্বার্থেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা। পিটিআই।
বিশ্বকাপ চলাকালে পরিবারও যে ক্রিকেটারদের কাছাকাছি যাবে এমন অনুমতিও নেই। তবে টুর্নামেন্ট শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে পারবেন তাঁরা। অ্যাডিলেডে ভারতের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ওই ম্যাচে মাঠে ক্রিকেটারদের সংযত আচরণের পরামর্শও দেওয়া হয়েছে।