সারওয়ান 'সাপ', করোনার চেয়েও 'ভয়ঙ্কর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থের প্রতি জমা ক্ষোভ উগড়ে দিলেন ক্রিসগেইল। ছবি: টুইটার
সতীর্থের প্রতি জমা ক্ষোভ উগড়ে দিলেন ক্রিসগেইল। ছবি: টুইটার

করোনাকালে তারকাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করার প্রসঙ্গটা সবার আগে টেনেছিলেন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার। এমন অস্বাভাবিক পরিস্থিতিতে এভাবে দিনের পর দিন ঘরবন্দী থাকার প্রভাব ক্রিকেটারদের মানসিকতায় প্রভাব ফেলবে বলে শঙ্কা ছিল ল্যাঙ্গারের। এখন বাস্তবেও তেমন কিছুরই দেখা মিলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন। সময় কাটানো, সতীর্থদের সঙ্গে কথা বলা ও ভক্তদের ভালোবাসা পাওয়ার উপায় হিসেবে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব তাঁদের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু সেটি করতে গিয়ে একটু বাড়াবাড়িই করে ফেলছেন কেউ কেউ। ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের ইনস্টাগ্রাম কার্যকলাপ দেখে বিরক্ত হয়ে ক্রিস গেইল যেমন তাকে 'ব্লক' করারও হুমকি দিয়েছেন।


ক্রিস গেইল নিজেও অবশ্য খুব একটা স্বাভাবিক অবস্থায় আছেন, এটা বলা যাচ্ছে না। না হলে কি আর সাবেক সতীর্থকে করোনাভাইরাসের চেয়েও ভয়ংকর বলেন! বরাবরই আমুদে মেজাজের গেইল সেদিন ইউটিউবে আচমকা হামলে পড়েছেন রামনরেশ সারওয়ানের বিরুদ্ধে। এ মৌসুমের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে নেয়নি জ্যামাইকা তালাওয়াস। এর পুরো দায়টাই সারওয়ানের ঘাড়ে ফেলেছেন গেইল।

ক্যারিয়ারের শুরুতে সারওয়ানের সঙ্গে খেলেছেন গেইল। দুজনে মিলে জুটি বেঁধে ওয়েস্ট ইন্ডিজকে কম ম্যাচ জেতাননি। কিন্তু গত কিছুদিন তাঁদের সম্পর্ক একটু ভিন্ন। সিপিএলে জ্যামাইকার সহকারী কোচ সারওয়ান। আর এ কারণেই এবার জ্যামাইকা তাঁকে ধরে না রাখার পেছনে সারওয়ানের দায় দেখছেন গেইল, 'সারওয়ান, তুমি বর্তমান করোনাভাইরাসের চেয়েও ভয়ংকর। তালাওয়াসের যা হয়েছে, এর পেছনে তুমিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছ। কারণ মালিকদের সঙ্গে তোমার খুব দহরম মহরম। অথচ আমার গত জন্মদিনেও জ্যামাইকাতে এসে কত বুলি আওড়ালে, আমাদের কত দিনেত্র বন্ধুত্ব এসব বললে।'
নিজের ইউটিউব চ্যানেলে সারওয়ানকে সাপের সঙ্গে তুলনা করেছেন গেইল বলেছেন, পারলে চরিত্র বদলাতে, 'সারওয়ান, তুমি একটা সাপ। তুমি প্রতিশোধপরায়ন। এখনো মানসিকভাবে অপরিণত। মানুষকে এখনো পেছন থেকে ছুরি মার তুমি। এখনো তুমি কথা ছড়াও। কবে বদলাবে তুমি?'
সিপিএলে প্রায় প্রতিবারই নিজের দেশের ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন গেইল। কিন্তু ২০২০ সিপিএলে তাঁকে দলে রাখেনি জ্যামাইকা। এবার সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলবেন তিনি।