সারমেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কী হচ্ছে ওখানে? এত শোরগোল! মানুষগুলো এবার মাতল কী নিয়ে?’ কে জানে হয়তো এ ভেবেই কাল বিশাখাপত্তনম স্টেডিয়ামে ঢুকে পড়েছিল এক অতিথি। শুধু স্টেডিয়ামে ঢুকেই ক্ষান্ত হয়নি, মাঠেই নেমে পড়ল সে। কিন্তু অনাহূত অতিথিকে পেয়ে খুশি হলেন না খেলোয়াড়েরা। পরশু দিল্লি ডেয়ারডেভিলস-রাইজিং পুনে সুপারজায়ান্টসের ম্যাচের দ্বিতীয় ইনিংসের পঞ্চম বলের পর দিল্লির ফিল্ডার ঋষভ পন্ত হঠাৎ দেখেন তাঁর পাশে একটি কুকুর। ব্যস, খেলা ফেলে সবাই তখন মাতলেন সেটিকে নিয়ে। নিরাপত্তাকর্মী ও খেলোয়াড়েরা ব্যস্ত হয়ে পড়লেন মাঠ থেকে কুকুর তাড়াতে। দর্শকেরাও পেলেন মজা, উৎসাহ দিতে লাগলেন কুকুরটিকে। একটু পরে অবশ্য সবাইকে স্বস্তি দিয়ে মাঠ ছাড়ে কুকুরটি। সূত্র: এএফপি।