সারা দিনে সিএবির ১৯৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ম্যাচের সিরিজের প্রথমটিতে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয়েছে। কাল শুরু বিসিবি ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের দ্বিতীয় তিন দিনের ম্যাচের প্রথম দিন শেষেও ভালো জায়গায় আছে স্বাগতিকেরা। কাল বিকেএসপিতে ১০০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান করতে পেরেছে পশ্চিমবঙ্গের দলটি। সিএবি অনূর্ধ্ব-১৭ দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন শর্নিক ব্যানার্জী। কৌশিক মাইতি ১৫ ও রোহিত মন্ডল ১ রানে অপরাজিত আছেন। বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ফয়সাল আহমেদ ও নওশাদ ইকবাল।