সারা দিনে ৬ ওভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ঘণ্টা দেরিতে শুরু। ৬ ওভার খেলা শেষেই আবার ড্রেসিংরুমে দৌড়। এরপর সারা দিনেও আর খেলা না হওয়া। বৃষ্টিবিঘ্নিত পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের সারসংক্ষেপ এটাই। তবে দিনের প্রথম বলেই বাউন্ডারি মেরে চতুর্থ টেস্ট সেঞ্চুরি পেয়ে গেছেন আগের দিন ৯৯ রানে অপরাজিত ফ্যাফ ডু প্লেসি। অবশ্য আউট হয়ে গেছেন এর পরের বলেই। ৩ উইকেটে ২৮৯ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এএফপি।