সালতামামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ টেস্ট, ১৮ ওয়ানডে, ১০টি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত একটা বছরই কাটাল বাংলাদেশ। ২০১৪ সালে মোট ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০০৭ সালেও সমানসংখ্যক ম্যাচ খেলেছিল দশম টেস্ট খেলুড়ে দলটি। তবে এক বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ২০০৮ ও ২০১০ সালে। ওই দুই বছরই বাংলাদেশের খেলা ম্যাচের সংখ্যা ছিল ৩৭। তবে এবার ১০টি জয় পেলেও ২০০৮ সালে মাত্র ৫টি ও ২০১০ সালে ৯টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এক বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি ১৯টি ম্যাচ জিতেছে ২০০৬ সালে। এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ২০০৯ সালে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ৬১টি ম্যাচ খেলে দলটি।