সিএবি সভাপতি সৌরভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) নতুন সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সিএবি সভাপতির ফাঁকা পদটির জন্য গত বৃহস্পতিবার সৌরভের নাম ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য যুগ্ম সম্পাদক হিসেবে গত বছর থেকেই সিএবির সঙ্গে যুক্ত আছেন ভারতের সাবেক অধিনায়ক। সদ্য প্রয়াত ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া সিএবির নতুন সচিব হচ্ছেন বলে খবর। আইএএনএস।