সিঙ্গাপুরকে উড়িয়ে দিলেন বাংলাদেশের যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ হাসান: আগের ম্যাচে করেছেন ৬৭, সিঙ্গাপুরের বিপক্ষে করলেন ৩৩ রান
সাইফ হাসান: আগের ম্যাচে করেছেন ৬৭, সিঙ্গাপুরের বিপক্ষে করলেন ৩৩ রান

আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করা বাংলাদেশ যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে। আজ সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূধ্ব৴-১৯ দল।

সিঙ্গাপুরের ইনিংসে ধস নামে শুরু থেকেই। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন দেশটির উদ্বোধনী ব্যাটসম্যান রোহান রঙ্গরাজন। ২৫.৫ ওভারে তারা অলআউট হয় ৭০ রানে। রঙ্গরাজন করেন ২৩ রান। বাকি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৯ রান হানশুল দীপের। অতিরিক্ত খাত থেকে আসে ১৫ রান। তিনটি করে উইকেট নিয়েছেন আবদুল হালিম (৩/২১) ও নাঈম হাসান (৩/১৬)। শওকত হোসেন ১৮ রানে নিয়েছেন ২ উইকেট।

৭১ রানের লক্ষ্য পেরোতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। অধিনায়ক সাইফের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ১১ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৩৩ রান করেন এই ওপেনার। আগের ম্যাচে করেছিলেন ম্যাচ সর্বোচ্চ ৬৭ রান।