প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ মার্চ মাইকেল ক্লার্ক ও ডেভিড ওয়ার্নার একই টুইট করেছিলেন, ‘আমি প্রত্যেক অস্ট্রলিয়ান ক্রিকেটপ্রেমীকে আহ্বান করব, ‘বৃহস্পতিবার এসসিজিকে সোনালি রঙে রাঙিয়ে দিতে।’ তবে কালকের দিনে সোনালি রং ছাপিয়ে যাবে নীল রং? এসসিজির ধারণক্ষমতা প্রায় ৪২ হাজার। তবে আয়োজকদের ধারণা, এর প্রায় ৭০ শতাংশ টিকিটই ভারতীয় সমর্থকেরা কিনে নিয়েছেন! ইংল্যান্ডের বার্মি-আর্মির আদলে গঠিত ভারতীয় সমর্থকগোষ্ঠী ‘স্বামি-আর্মি’র প্রতিষ্ঠাতাদের একজন কার্তিক আয়ালাসোমায়াজুলা বলছেন, ম্যাচের আবহটা কঠিনই হবে অস্ট্রেলীয় খেলোয়াড়দের জন্য, ‘এই দেশ (অস্ট্রেলিয়া) তাদের দল ছাড়া অন্য দলের প্রতি এমন সমর্থন বা পরিবেশ আগে দেখেনি। এটি তাদের কাছে বিদেশের মাটিতে খেলা একটা ম্যাচই মনে হবে।’ দি এজ।