সিডনিতে স্মিথ-রাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে ভারতীয় দল তৃপ্তির ঢেঁকুর তুলেছিল কি না কে জানে! কিন্তু ঠোঁটের কোনায় এক ক্রুড় হাসি নিয়েই মাঠে নেমেছিলেন তরুণ অস্ট্রেলীয় সেনসেশন স্টিভেন স্মিথ। ওয়ার্নার যদি তাণ্ডব চালানোয় সিদ্ধহস্ত হোন, স্মিথ পটু নীরব ঘাতক হিসেবে। ব্যাকরণ মেনেই তিনি খুন করেন প্রতিপক্ষকে। ভারতীয় দল এখনো খুনের পর্যায়ে না পড়লেও স্মিথের কল্যাণে যে বেশ সমস্যায় আছে-এ কথা বলেই দেওয়া যায়।
স্টিভেন স্মিথ আর অ্যারন ফিঞ্চের জুটি এক শর ওপর যোগ করে অস্ট্রেলিয়ার স্কোরকার্ডকে নিয়ে গেছে সুবিধাজনক পর্যায়েই। এই মুহূর্তে ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ১৩৭। স্মিথ অপরাজিত আছেন ৬৮ রানে। ফিঞ্চ ৫০ রানে। ওয়ার্নার আউট হয়েছেন ১২ রানে।
দলীয় ১৫ রানে উমেশ যাদবের বলে কভারে বিরাট কোহলির ক্যাচ হয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার।