সিডলের চ্যালেঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছ-মাংস না খেলে কি পুষ্টি হয়! এই যুগে কথাটা হাস্যকর ঠেকবে। নিরামিশাষী মানুষ তো কম নেই, সবাই তো দিব্যি হেসেখেলে বেঁচেবর্তে আছেন। কিন্তু শুধু শাকসবজি খেয়ে ওজন বাড়ানো কি সম্ভব? পিটার সিডল কিন্তু সেটাই দেখিয়ে দিয়েছেন। পাক্কা পাঁচ কেজি ওজন বাড়িয়েছেন অস্ট্রেলিয়ান এই পেসার। অথচ মাছ-মাংস ছুঁয়েও দেখেন না। কিন্তু হঠাৎ করে ওজন বাড়ানোর দরকার হলো কেন? সিডল আসলে নিজের ফর্মটাই হারিয়ে ফেলেছিলেন। ক্লান্তি জেঁকে ধরেছিল, কমে গিয়েছিল বলের গতিও। দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা হারিয়ে ফেলেছিলেন দলে। এখন ওজন বাড়িয়েছেন, জিমে গিয়ে ফিরে পেয়েছেন নিজের উদ্যম। দেখা যাক, পাকিস্তানের সঙ্গে কেমন করেন! সিডনি মর্নিং হেরাল্ড।