সিধুর ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন খেলতেন, বল সীমানার বাইরে আছড়ে ফেলাটা তাঁর জন্য ছিল খুব সহজ কাজ। খেলা ছাড়ার পর ধারাভাষ্য, আর মুহূর্তে ছন্দ মিলিয়ে ‘শায়েরি’তেও নভজ্যোৎ সিং সিধু সমান সাবলীল। এখন রাজনীতির মাঠ মাতাচ্ছেন, সেখানেও কথার ছলে ক্রিকেটকে টেনে আনছেন। কদিন আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসে যোগ দেওয়ার সময়ই টুইট করেন, ‘নতুন ইনিংস শুরু করছি, একেবারে ফ্রন্ট ফুটে।’ পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ৫৩ বছর বয়সী সাবেক ভারতীয় ব্যাটসম্যান। গত সপ্তাহে প্রতিপক্ষ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও তাঁর পরিবারকে উদ্দেশ করে বললেন, ‘ক্রিকেটার থাকার সময়ে চার-ছক্কা হাঁকাতাম। এখন এই বাদলদের মাঠের বাইরে আছড়ে ফেলব।’ ছক্কা হাঁকানোর ভঙ্গিও করে দেখান তিনি। এএফপি