সিপিএলের নিলামে বাংলাদেশের চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালওয়াস ধরে রেখেছে সাকিব আল হাসানকে। এই মৌসুমের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরও চার ক্রিকেটার। ড্রাফটে আছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও এনামুল হকের নাম। তামিম অবশ্য এর আগে সিপিএলের দল সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছেন। সিপিএলের নিলামে উঠবেন ২৫৮ খেলোয়াড়। নিলাম হবে ১০ মার্চ। সূত্র: সিপিএল।